Friday, August 5, 2016

ঘুমন্ত জাতি

আজকের দু'চরণঃ-

হে আমার স্বজাতির সূর্য সন্তানেরা!
ওঠো! ঘুম থেকে জেগে কর সূর্যস্নান
সুবহে সাদিক সে তো হয়েছে কখন!
নিদ্রাতে রবে বেহুশ আর কত কাল!
কুসুম সূর্য আজ মাথার উপর চলে
ক্রমে ক্রমে নিয়েছে সে দীপ্তি প্রখর!
সোনালী আভা ধরেছে অগ্নিবর্ণ রূপ
একটু একটু করে বেলা যে গড়ায়!
কত অসহায় নারী, বৃদ্ধ - যুবা, শিশুর
আর্তনাদেও তোমার ভাঙলো না ঘুম!
তারা চিরনিদ্রায় ডাকবে না আর কভু
মাটির কোলেতে তারা হয়েছে শয়ান।
হে আমার ঘুমন্ত জাতি! আজ জাগো
তোমার দুয়ারে আজ হিংস্র বন্যপশু
তান্ডব লয়ে ধ্বসে সত্য ও সুন্দর!
দু' বাহুর ঝড় তুলে ঢালো তার খুন।

No comments:

Post a Comment